Skip to main content

Featured

সাইবার সিকিউরিটি বিষয়ে ১০ টি জরুরি টিপস

  সাইবার সিকিউরিটি বিষয়ে ১০ টি জরুরি টিপসঃ আপনার ইমেল এড্রেস, ক্রেডিট কার্ড নাম্বার, পাসপোর্ট নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইডি কার্ড নাম্বার, ড্রাইভিং লাইসেন্স নাম্বার ইত্যাদি শেয়ার থেকে বিরত থাকুন। আপনার সকল অ্যাকাউন্ট এর ইউজার নেম এবং পাসওয়ার্ড একই না রেখে ভিন্ন ভিন্ন রাখেন। যাতে একটি  অ্যাকাউন্ট হ্যাক হলেও সমস্ত  অ্যাকাউন্ট এক সাথে হ্যাক না হয়। অত্যন্ত ব্যক্তিগত ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার থেকে বিরত থাকুন। আপনার ব্যবসায়িক তথ্য লেন-দেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। সোশ্যাল মিডিয়াতে আপনার স্থায়ী ও বর্তমান ঠিকানা সবার জন্য উন্মুক্ত রাখবেন না। সোশ্যাল মিডিয়াতে অপনিন্দা এবং অপপ্রচার থেকে বিরত থাকুন। অপরিচিত ওয়েবসাইট ভিজিট এবং সেখান থেকে ফ্রী সফটওয়্যার ডাউনলোড থেকে বিরত থাকুন। ইন্টারনেটে ডকুমেন্ট শেয়ারের ক্ষেত্রে শুধুমাত্র বাছাইকৃত মানুষদের দেখার সুযোগ দিন। রেস্টুরেন্ট ও পাবলিক প্লেস গুলোতে পাবলিক ওয়াই-ফাই কানেক্ট হওয়া থেকে বিরত থাকুন। কোন ওয়েবসাইটে লগইন বা রেজিস্ট্রেশন করার সময় দেখে নিন সাইটটি সিকিউর কিনা অর্থাৎ HTTPS ব্যবহার করছে কিনা।   সাইবার সিকি...

শেয়ারিং হোক সাবধানে নিরাপদ থাকুন অনলাইনে

শেয়ারিং হোক সাবধানে, নিরাপদ থাকুন অনলাইনে।

"শেয়ারিং_হোক সাবধানে_ নিরাপদ থাকুন_অনলাইনে" #cyberAwarness #Cybergood #socialgood #cybertrustbd

Posted by Cybertrust on Tuesday, March 3, 2020

Cybertrust

হারানো ফোনের ডাটা মুছে ফেলার উপায়

 

আপনার এন্ড্রয়েড সেটটি এই মুহুর্তে কোথায় আছে এটা জানার জন্য প্রথমে https://android.com/find এই লিঙ্কে প্রবেশ করুন এবং আপনার গুগল একাউন্টে সাইন ইন করুন। এতে আপনার হারিয়ে যাওয়া ফোনটিতে একটি নোটিফিকেশন পৌঁছাবে। এরপর ম্যাপে আপনি আপনার ফোনের লোকেশন দেখতে পাবেন। আপনার ফোনের এই অবস্থান শতভাগ সঠিক না হলেও কাছাকাছিই হবে। যদি আপনার ফোনের লোকেশন না দেখা যায় তবুও অন্তত আপনার ফোনের সর্বশেষ অবস্থান আপনি ম্যাপে দেখতে পাবেন।  

এরপর নিচের অপশনগুলো থেকে আপনার পছন্দের অপশন সিলেক্ট করুন। প্রয়োজন হলে প্রথমেই Enable lock & erase বাটনে ক্লিক করুন। এছাড়াও রিমোটলি আপনার ফোনের যেসকল অপশন আপনি ব্যবহার করতে পারবেন সেগুলো হলো –

  • Play Sound: হারানোর আগে আপনার ফোন সাইলেন্ট বা ভাইব্রেশন মুডে থাকলেও ৫ মিনিট ধরে আপনার ফোনের সর্বোচ্চ সাউন্ড ব্যবহার করে রিংগিং সাউন্ড প্লে করতে পারেন

  • Source Device:  আপনার পিন, পাসওয়ার্ড বা প্যাটার্ন ব্যবহার করে ফোনটি লক করে দিতে পারেন। আগে থেকে আপনার ফোনে কোন লক না থাকলেও এসময় আপনি লক সেট করতে পারবেন। এবং লক স্ক্রিনে আপনি মেসেজ বা ফোন নাম্বারও চাইলে এড করতে পারেন

  •  Erase Device: আপনার ফোনের সমস্ত ডাটা স্থায়ীভাবে ডিলিট করতে পারেণ। তবে আপনার এস ডি কার্ডের ডাটা হয়তো ডিলিট হবে না। মনে রাখবেন ডাটা মুছে দেয়ার পর আপনার ফোনের Find My Device অপশনটি আর কাজ করবে না


Comments